• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৫৪:২৭ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

মতলবে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

১৪ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৫৭:৩৭

মতলবে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিল্লাল হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

১৩ জানুয়ারি সোমবার রাত ৮টায় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অলিপুর বাজার সংলগ্ন আসামির বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মো. বিল্লাল হোসেন উপজেলার অলীপুর গ্রামের মো. মৃত নুরুল হকের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার এসআই মো. জাফর আহমেদ, এএসআই মো. রবিউল ও থানা পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দূর্গাপুর ইউনিয়নে অলিপুর বাজার সংলগ্ন আসামি বিল্লাল হোসেনের টিনসেড সেমিপাকা বসত ঘরের সামনে থেকে তাকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, আটক মাদক কারবারি বিল্লাল হোসেনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯