• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৪:২৫ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানের পদশূন্য ঘোষণা

২০ মার্চ ২০২৪ সকাল ১০:০৩:৫২

দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানের পদশূন্য ঘোষণা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির আনিত অভিযোগের সত্যতা পেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে তার পদটি শূন্য ঘোষণা করেছে স্থনীয় সরকার বিভাগ।

রাষ্ট্রপতির আদেশক্রমে বিভাগটির সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক পত্রে ওই ইউপির চেয়ারম্যান সৈয়দ মনজুরুল ইসলামের পদটি শূন্য ঘোষণা করা হয়।

পত্রে উল্লেখ করা হয়, সাদুল্লাপুর উপজেলার ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুরুল ইসলামের বিরুদ্ধে ব্যাংক স্টেটমেন্ট, ক্যাশবুক ও বরাদ্দ রেজিস্ট্রার সঠিকভাবে লিপিবদ্ধ না করে ভিন্ন রশিদে অর্থ আদায়সহ আসবাপত্র ক্রয়ের নামে দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে পরিষদটির ১১ জন সদস্য অনাস্থা প্রস্তাব করেন। সেটি প্রশাসনের সরেজমিনে তদন্তে উত্থাপিত অভিযোগসমূহ প্রমাণিত হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিধান অনুযায়ী সরকার কর্তৃক অনাস্থা প্রস্তাবটি অনুমোদন হওয়ায় জনস্বার্থে ওই ইউপির চেয়ারম্যান সৈয়দ মনজুরুল ইসলামের পদটি শূন্য ঘোষণা করা হয়।

আরও পড়ুন

বরিশালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১

বিষয়টি নিশ্চিত করেছেন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশা মিয়া।

এ বিষয়ে অভিযুক্ত সৈয়দ মনজুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওছার হাবীব বলেন, মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রেরিত ওই ইউপির চেয়ারম্যান পদশূন্য ঘোষণার চিঠি ১৯ মার্চ মঙ্গলবার পেয়েছি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১
সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৫:৫৯



করাচিতে ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১৪
করাচিতে ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১৪
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫২:১৪

সাভারে লাব্বাইক পরিবহনে আগুন
সাভারে লাব্বাইক পরিবহনে আগুন
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫২:০০