• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৭:৪৮:১৯ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

হরতাল-অবরোধের মাঝেও হিলি বন্দরে আলু আমদানি বেড়েছে

২৯ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৩৭:৪৪

হরতাল-অবরোধের মাঝেও হিলি বন্দরে আলু আমদানি বেড়েছে

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দফায় দফায় বিএনপি-জামায়াতের ডাকা হরতাল এবং অবরোধের মাঝেও দিনাজপুরের হিলিবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বেড়েছে।

আমদানিকারকরা বলছেন, দেশে ভারতীয় আলুর চাহিদা থাকায় আমরা বেশি করে আলু আমদানি করছি। আলুর বাজার যেন স্বাভাবিক থাকে।

Ad
Ad

তারা বলছেন, সরকার আমদানির অনুমতি দেওয়ার পর প্রথমদিকে ভারতীয় আলুর চাহিদা ছিলো বেশি। তবে, শুরুর দিকে আমদানি কম ছিল। এখন চাহিদা বাড়ায় আমদানি বেড়েছে। আগে যেখানে ৫ থেকে ১০ ট্রাক আলু আমদানি হতো। বর্তমান প্রতিদিন গড়ে ২০ থেকে ৫০  ট্রাক আলু আমদানি হচ্ছে। হিলি বন্দর অভ্যন্তরে প্রতি কেজি ভারতীয় আলু প্রকারভেদে পাইকারি ২৬ থেকে ২৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা বন্দর থেকে আলু কিনে বিভিন্ন মোকামে নিয়ে যাচ্ছেন।

Ad

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, সরকার অনুমতি দেওয়ার পর থেকে বন্দর দিয়ে আলু আমদানি অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহ ২৫ নভেম্বর শনিবার থেকে ২৮ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত বন্দর দিয়ে ১৮৮ ভারতীয় ট্রাকে ৪ হাজার ৯৩৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম
বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম
১৯ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৩৮:১২




জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
১৮ এপ্রিল ২০২৬ রাত ০৯:১৭:০১




এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা
এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা
১৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৮:১৪


Follow Us