• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৮:২৭ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাকু গ্রেফতার

৩১ জানুয়ারী ২০২৫ সকাল ১১:৫৬:৫৫

ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাকু গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে নিরস্ত্র ছাত্রদের উপর হামলা ও হত্যা মামলার আসামি ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকুকে গ্রেফতার করেছে পুলিশ।

৩০ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাইতুল মোকাররম এলাকা থেকে পল্টন থানা পুলিশের সহযোগিতায় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পল্টন থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হাসান জানান, মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল থানায় একাধিক মামলা রয়েছে। আপাতত তাকে বিস্ফোরক আইনের একটি মামলায় রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৯:৪৮

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩