• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ১০:৪৯:১২ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

যৌথবাহিনীর অভিযানে পীরগাছা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

২৬ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:৫৯:৫১

যৌথবাহিনীর অভিযানে পীরগাছা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

Ad

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার অনন্তরাম বড়বাড়ি এলাকার নিজবাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলন অনন্তরাম বড়বাড়ির এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

জানা গেছে, মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলন দীর্ঘদিন থেকে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর কিছুদিন গাঁ ঢাকা দিয়েছিলেন।

পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী এশিয়ান টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৭:১৫



Follow Us