• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৭:৪১ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

হজযাত্রীদের বিমান ভাড়া কমেছে ৩৭ হাজার টাকা

২১ জুলাই ২০২৬ দুপুর ০২:০১:৫৫

হজযাত্রীদের বিমান ভাড়া কমেছে ৩৭ হাজার টাকা

অনলাইন ডেস্ক: ধর্ম মন্ত্রণালয় ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে। নতুন ঘোষণায় হজযাত্রীদের বিমান ভাড়া প্রায় ৩৭ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ জুলাই মঙ্গলবার সকালে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ধর্মমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি হজ প্যাকেজ রাখা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১-এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২-এর ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এছাড়া, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।

তিনি আরও জানান, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়া, ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
১৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৯



মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:২২

ডেঙ্গুতে একদিনে আরও ৭ মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৭ মৃত্যু
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৫:৫২