হকিতে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৮ ফাইভ-এ-সাইড হকি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। বিষয়টি বাংলাদেশ হকি ফেডারেশনকে নিশ্চিত করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন।গত জুলাইয়ে ওমানের মাসকাটে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ ফাইভ-এ-সাইড এশিয়া কাপে অংশ নেয় বাংলাদেশ। ওই টুর্নামেন্ট থেকে তিনটি দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। বাংলাদেশ ছিল প্রথম স্ট্যান্ডবাই দল।সম্প্রতি বিশ্বকাপে একটি জায়গা খালি হওয়ায় স্ট্যান্ডবাই তালিকা থেকে বাংলাদেশকে খেলার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর মিশরের ইসমাইলিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৮ ফাইভ-এ-সাইড হকি বিশ্বকাপ। এই আসরে বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।এর আগে গত বছর যুব হকি বিশ্বকাপেও অংশ নিয়েছিল বাংলাদেশ।সূত্র: যমুনা টিভি