• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৩০:০৬ (18-Sep-2026)
  • - ৩৩° সে:

কাজাখস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী হকি দল

১৯ জুলাই ২০২৬ সকাল ১১:০৫:৪১

কাজাখস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী হকি দল

অনলাইন ডেস্ক: বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল দেশের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক শিরোপা জিতেছে।

শনিবার ওমানের মাসকাটে অনুষ্ঠিত উইমেন্স জুনিয়র এএইচএফ কাপের ফাইনালে বাংলাদেশ ২–০ গোলে কাজাখস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ দারুণ আধিপত্য দেখায়। ১৫তম মিনিটে আইরিন রিয়া ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি 'রাইজিং স্টার' পুরস্কারও অর্জন করেন।

এর মাত্র চার মিনিট পর নাদিরা এমা একটি পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের ব্যবধান ২–০ করেন। এরপর কাজাখস্তান আর ম্যাচে ফিরতে পারেনি। ফলে স্বাচ্ছন্দ্যেই শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

পাঁচ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত ছিল। গ্রুপ পর্বেও তারা কাজাখস্তানকে ২–১ গোলে হারিয়েছিল। পরে ফাইনালে একই প্রতিপক্ষকে আবারও পরাজিত করে ট্রফি নিজেদের করে নেয়।

এটি বাংলাদেশের নারী হকির ইতিহাসে প্রথম আন্তর্জাতিক শিরোপা। এর আগে ২০২৪ সালের জুনিয়র এএইচএফ কাপে বাংলাদেশের অনূর্ধ্ব-২১ নারী দল রানার্সআপ হয়েছিল এবং জুনিয়র এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল।

সর্বশেষ এই সাফল্য আগের অর্জনকে ছাড়িয়ে বাংলাদেশ নারী হকির ইতিহাসে নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হকিতে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
হকিতে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১২:১২



কুড়িগ্রামের ধরলা সেতুতে বাসচাপায় নিহত ২
কুড়িগ্রামের ধরলা সেতুতে বাসচাপায় নিহত ২
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩৪:৪৮



ইয়েমেনে হুথি-সৌদি সংঘাতে ২৪ ঘণ্টায় নিহত ৬৩
ইয়েমেনে হুথি-সৌদি সংঘাতে ২৪ ঘণ্টায় নিহত ৬৩
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:০২:৪৮


ডিবি হেফাজতে ওসি রাকিবুল হাসান
ডিবি হেফাজতে ওসি রাকিবুল হাসান
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৫:২৬

বিচার বিভাগে বড় রদবদল, বদলি ও পদায়ন ৯৯ বিচারক
বিচার বিভাগে বড় রদবদল, বদলি ও পদায়ন ৯৯ বিচারক
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৮:০১