• ঢাকা
  • |
  • শনিবার ৯ই ফাল্গুন ১৪৩২ রাত ১০:৩০:০১ (21-Feb-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪১:৫৪

মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

Ad

২০ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের শেখবাড়ি সংলগ্ন শাহপুর সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন মৌলভীবাজার পৌরসভার কলাপাড়া এলাকার রেহান, পিকআপচালক রুবেল এবং সদর উপজেলার কালেঙ্গা এলাকার বাসিন্দা সিএনজি চালক আলী নূর।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ২ জন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারে কাজ করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইস্তেখারার নামাজের নিয়ম ও দোয়া
ইস্তেখারার নামাজের নিয়ম ও দোয়া
২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:২০








অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৩:২৪


Follow Us