• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৪৪:৪৬ (06-Mar-2026)
  • - ৩৩° সে:

ঢাকা–বরিশাল মহাসড়কে বাস–মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩

৬ মার্চ ২০২৬ দুপুর ০১:০৫:৩৪

ঢাকা–বরিশাল মহাসড়কে বাস–মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩

নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদীতে ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

৬ মার্চ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে গৌরনদী উপজেলার কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনাগামী যাত্রীবাহী বাস ‘টেকেরহাট এক্সপ্রেস’ এবং বরিশালগামী একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় মাইক্রোবাসের ভেতর থেকে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

Ad

পরে তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাইক্রোবাস চালক ও মো. ইলিয়াস হোসেন (৫৮) নামে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। নিহত ইলিয়াস হোসেন রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার বাসিন্দা আ. ওয়াহিদের ছেলে।

গুরুতর আহত অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর সড়ক থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোলায় ১ হাজার ৪২০ বস্তা সার জব্দ: আটক ১
ভোলায় ১ হাজার ৪২০ বস্তা সার জব্দ: আটক ১
৬ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৬:৫১





বাসাইলে হতদরিদ্রদের মধ্যে ছাগল বিতরণ
বাসাইলে হতদরিদ্রদের মধ্যে ছাগল বিতরণ
৬ মার্চ ২০২৬ দুপুর ০২:৫৫:৫৭






Follow Us