বাজারে এলো আইটেলের নতুন স্মার্টফোন ‘সিটি ২০০’
ডেস্ক রিপোর্ট: গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড itel তাদের নতুন স্মার্টফোন ‘সিটি ২০০’ বাজারে উন্মোচন করেছে। স্লিম ইউনিবডি ডিজাইন, মিলিটারি-গ্রেড বিল্ট এবং আধুনিক এআই ফিচারসমৃদ্ধ এই ডিভাইসটি সাশ্রয়ী মূল্যে উন্নত স্মার্টফোন অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এসেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, তরুণ প্রজন্মের ফ্যাশন ও পোর্টেবিলিটির চাহিদা মাথায় রেখে সিটি ২০০ ডিজাইন করা হয়েছে। মাত্র ৭.৪৫ মিলিমিটার পুরুত্বের স্লিম ইউনিবডি ও মেটালিক ডেকো ডিজাইন ফোনটিকে দিয়েছে আকর্ষণীয় লুক ও আরামদায়ক গ্রিপ। পকেট বা ছোট ব্যাগে সহজে বহনযোগ্য এই ডিভাইসটি দৈনন্দিন ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির বড় ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট, যা গেমিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং ভিডিও স্ট্রিমিংয়ে স্মুথ অভিজ্ঞতা দেয়। ৭০০ নিটস উজ্জ্বলতার কারণে কড়া রোদেও স্ক্রিন পরিষ্কার দেখা যায় বলে দাবি করেছে কোম্পানি।টেকসই ব্যবহারের জন্য সিটি ২০০-এ যুক্ত করা হয়েছে আইপি৬৫ স্প্ল্যাশ প্রোটেকশন ও মিলিটারি-গ্রেড বিল্ট। এতে ধুলোবালি বা পানির ঝাপটা থেকে সুরক্ষা পাওয়া যায়। দীর্ঘমেয়াদী পারফরম্যান্স নিশ্চিতে ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি দেওয়ার কথাও জানিয়েছে আইটেল। ফোনটিতে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং (৬+৬) জিবি মেমোরি সুবিধা।৫২০০ এমএএইচ ব্যাটারির মাধ্যমে দীর্ঘসময় ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি এতে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফলে কম সময়ে চার্জ সম্পন্ন করা সম্ভব।এছাড়া ফোনটির অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরা হয়েছে এআই-ভিত্তিক ‘সোলা’ ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যা ডিপসিক মডেলের ওপর তৈরি। এক ট্যাপে চালু করা এই ফিচারের মাধ্যমে রিমাইন্ডার সেট করা, প্রশ্নের উত্তর পাওয়া বা অন্যান্য দৈনন্দিন কাজ ভয়েস কমান্ডে সম্পন্ন করা যায়। পাশাপাশি ‘ফ্রি আল্ট্রালিঙ্ক কল ২.০’ প্রযুক্তির মাধ্যমে ১ কিলোমিটারের মধ্যে সেলুলার নেটওয়ার্ক ছাড়াই কল করার সুবিধা রয়েছে বলে জানিয়েছে কোম্পানি।আইটেল জানিয়েছে, স্লিম ডিজাইন, টেকসই বিল্ট, উন্নত ক্যামেরা ও এআই সুবিধার সমন্বয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা দিতে চায় তারা। সিটি ২০০ এবং অন্যান্য পণ্যের বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।