• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৯:৫৪ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে টুকুর ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন

১১ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:১৫:৫৫

টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে টুকুর ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: আগামী দিনের টাঙ্গাইল শহরকে একটি বসবাস উপযোগী, আদর্শ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শুরু হয়েছে সাত দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি।

১১ নভেম্বর মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গণে টাঙ্গাইল শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।

Ad
Ad

‘পরিচ্ছন্ন টাঙ্গাইল’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি টাঙ্গাইল শহরের প্রধান সড়ক, বাজার ও আবাসিক এলাকাগুলোতে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত চলবে শহরজুড়ে পরিচ্ছন্নতার কার্যক্রম।

Ad

উদ্বোধনী অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন,“আগামী নির্বাচনের মধ্য দিয়ে দেশ গড়তে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। সেই বাংলাদেশ হবে সাম্য, সহমর্মিতা ও সহযোগিতার বাংলাদেশ।”

তিনি আরও বলেন,“সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এ দেশকে গড়ে তুলতে হবে। কারণ সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে বুকে ধারণ করে আমাদের আগামী দিনের পথ চলতে হবে। সেই লক্ষ্যে টাঙ্গাইল শহরকে একটি বসবাস উপযোগী, আদর্শ ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে চাই। সাত দিনব্যাপী এই পরিচ্ছন্ন কর্মসূচি শুধু একটি কার্যক্রম নয়, এটি নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পরিচ্ছন্ন টাঙ্গাইল কমিটির আহ্বায়ক মাহমুদুল হক সানু, সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকসহ টাঙ্গাইল সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



তেলের জন্য অপেক্ষার সময় কাটাবেন যেভাবে
তেলের জন্য অপেক্ষার সময় কাটাবেন যেভাবে
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১১:১২

দখলকৃত খাল উদ্ধার করা হবে : এমপি মজিবুর রহমান
দখলকৃত খাল উদ্ধার করা হবে : এমপি মজিবুর রহমান
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০৮


৫ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
৫ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২৪

সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১১:৪১

রিকশাচালক সুমির মেয়ে হবে ডাক্তার !
রিকশাচালক সুমির মেয়ে হবে ডাক্তার !
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:২০

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
১৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪১:১৪



Follow Us