নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরের ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্র থেকে ডাকাতির সময় লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে আইস ফারুক (৩৭) কে গ্রেফতার করা হয়েছে।
১৩জুলাই সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।
তিনি জানান, গত ২ জুলাই বন্দরের ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রে সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালিয়ে দায়িত্বরত আনসার সদস্যদের কাছ থেকে দুটি শটগান লুট করে নিয়ে যায়। ঘটনার পর তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
একপর্যায়ে রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে আইস ফারুককে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, লুট হওয়া অপর শটগান উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available