• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৫:২০ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন

৪ জুন ২০২৬ বিকাল ০৩:১৯:৪২

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

৪জুন এক বার্তায় রাষ্ট্রপ্রধান এ গৌরবময় অর্জনের জন্য বর্তমান গণতান্ত্রিক সরকার, দেশের কূটনীতিকবৃন্দ, বিজয়ী প্রার্থী ড. খলিলুর রহমান এবং সর্বোপরি দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি বলেন, এ সাফল্য বাংলাদেশের কূটনৈতিক দক্ষতা, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের স্বীকৃতি।

জাতিসংঘের যেসব সদস্য রাষ্ট্র বাংলাদেশের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন প্রদর্শন করেছে, তাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

তিনি আশা প্রকাশ করেন, ড. খলিলুর রহমানের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন বিশ্ব শান্তি, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিকতাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাষ্ট্রপতি বলেন, এ অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা, গ্রহণযোগ্যতা ও প্রভাবকে আরও সুদৃঢ় করবে এবং দেশের জন্য নতুন নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২