• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:৫২:১৪ (11-Aug-2026)
  • - ৩৩° সে:
বদলগাছীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ

বদলগাছীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আলফা কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক শফিউল আলম দিপুর বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।এ অভিযোগের জেরে ৪ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।স্থানীয়দের দাবি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ ওঠার পর ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়ে গিয়ে অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক শফিউল আলম দিপুর বক্তব্য পাওয়া যায়নি।