কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক পৌঁছালেন প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি
অনলাইন ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথিমধ্যে তিনি ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছান। এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।১০ নভেম্বর মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।এর আগে একই দিন সকাল সাড়ে সাতটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি তুরস্কের উদ্দেশে রওনা হয়।জানা গেছে, ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইটে জলবায়ু সম্মেলনের আয়োজক শহর আন্তালিয়ার উদ্দেশে রওনা হবেন তিনি।সফরসূচি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর বুধবার জলবায়ু সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এটিভি/আরএম