ডেস্ক রিপোর্ট: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে থিম্পু যাওয়ার পথে শুক্রবার দুপুরে ঢাকায় যাত্রাবিরতি করেছেন। শেরিং টোবগেকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট শুক্রবার ১৮ সেপ্টেম্বর দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মঈন খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেকে স্বাগত জানান।
বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত সৌজন্য বিনিময় করেন বাংলাদেশের প্রতিনিধিরা। পরে নির্ধারিত সময় শেষে তিনি তার গন্তব্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
প্রায় দুই মাসের মধ্যে এটি ভুটানের শীর্ষ নেতৃত্ব থেকে ঢাকায় দ্বিতীয় যাত্রাবিরতি। এর আগে ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক গত ২৬ আগস্ট ভোরে ঢাকায় যাত্রাবিরতি করেছিলেন। ওইদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ উড়োজাহাজ সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে আজ ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। বিমানবন্দরে অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌজন্য সাক্ষাৎ করেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।
সূত্র: চ্যানেল ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available