• ঢাকা
  • |
  • শনিবার ১২ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:২৯:২৯ (25-Apr-2026)
  • - ৩৩° সে:
ইনজুরির কারণে ছিটকে গেলেন মোস্তাফিজ

ইনজুরির কারণে ছিটকে গেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। দলের অভিজ্ঞ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ইনজুরির কারণে প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন। তবে তার অনুপস্থিতিতে দীর্ঘ বিরতি পর একাদশে ফিরে বল হাতে আগুন ঝরিয়েছেন আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।পিএসএল থেকে জাতীয় দলের দায়িত্ব পালন করতে ফিরে আসা মোস্তাফিজুর রহমান ছিলেন প্রথম ওয়ানডের মূল পরিকল্পনায়। কিন্তু ম্যাচ শুরুর ঠিক আগে ওয়ার্ম-আপের সময় ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন তিনি।বিষয়টি নিশ্চিত করে টিম অপারেশনস ম্যানেজার নাফিস ইকবাল জানান, ‘ওয়ার্ম-আপের সময় ডান হাঁটুতে সামান্য চোট পাওয়ায় মোস্তাফিজকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। চিকিৎসকদের পরামর্শে শেষ মুহূর্তে তাকে একাদশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’বিসিবি জানিয়েছে, মোস্তাফিজের ইনজুরি গুরুতর না হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই তাকে আবার মাঠে দেখা যাবে।মোস্তাফিজের ইনজুরিতে কপাল খোলে ২৪ বছর বয়সী শরীফুল ইসলামের। দীর্ঘ প্রায় ১৭ মাস পর ওয়ানডে ফরম্যাটে ফেরার সুযোগ পেলেন তিনি। এর আগে ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর তাকে আর ওয়ানডে জার্সি গায়ে দেখা যায়নি।