• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:০১:৫০ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
সিলেটে ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

সিলেটে ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

সিলেট প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা ও মর্যাদায় পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।আজ ১৬ ফেব্রুয়ারি সোমবার সকালে সিলেটে হযরত শাহ জালাল (রহ.) মাজার প্রাঙ্গণে ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সিলেট এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল মো. আলীমুল আমীন শ্রদ্ধা জানান।অনুষ্ঠানে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলের করুণ সুরে স্মরণ করা হয় জাতির এই বীর সেনানায়ককে। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।শ্রদ্ধা নিবেদনের এ আয়োজনে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।