• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪৩:৩২ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

ড. আশরাফ সিদ্দিকীর ৫ম মৃত্যুবার্ষিকী পালন

২০ মার্চ ২০২৫ রাত ১১:২৪:৩১

ড. আশরাফ সিদ্দিকীর ৫ম মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক: লোকসংস্কৃতি সংগ্রাহক ও গবেষক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান ড.  আশরাফ সিদ্দিকীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৯ মার্চ বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির চেয়ারম্যান  প্রফেসর আবুল কাসেম ফজলুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও সাবেক রাষ্ট্রদূত  ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।

আরও পড়ুন

রাজধানীর ফার্মগেটে বাসে আগুন

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিস্টার সারোয়ার হোসেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. আসাদুজ্জামান, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান,  ট্রাস্টের সদস্য এবং সাবেক উপ সচিব সৈয়দ হাবিবুর রহমান এবং ট্রাস্টের পরিচালক (জনসংযোগ)  আনোয়ার হাবিব কাজল প্রমূখ।

বক্তারা বলেন, বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন যেসব সাহিত্যিক ড. আশরাফ সিদ্দিকী তাদের একজন। তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, প্রবন্ধকার, নাট্যকার ও লোক গবেষক। তিনি পাঁচশতের বেশী কবিতা রচনা করেছেন। গবেষণা করেছেন বাংলার লোক ঐতিহ্য নিয়ে। তিনি প্রায় ১৫ বছর বাংলাদেশ ছাত্র কল্যান ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত পালন করেন এবং তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টকে বিশেষ মযার্দাপূর্ন অবস্থানে নিয়ে আসেন। শিক্ষার সংস্কার এবং নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের মত বিষয়গুলিকে তিনি সবসময় গুরুত্ব দিয়ে আসছেন এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট জাতীয় শিক্ষা নীতি প্রনয়ণ ও সংস্কারসহ শিক্ষা কারিকুলাম পরিবর্তনের জন্য এবং অনতিবিলম্বে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২