• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে কার্তিক ১৪৩৩ রাত ১২:০৪:১০ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

সাবেক এমপি মোজাহার আলীর মৃত্যুবার্ষিকী পালন

৫ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:০১:১২

সাবেক এমপি মোজাহার আলীর মৃত্যুবার্ষিকী পালন

জয়পুরহাট  প্রতিনিধি: জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

৫ জানুয়ারি রোববার দুপুরে মোজাহার আলী প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে নুরুজ্জামান রাশেদীয়া দারুল উলূম ক্বওমী মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মোজাহার আলী প্রধানের বড় সন্তান জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান সভাপতিত্ব করেন।

এ সময় বক্তব্য রাখেন- বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ ও জেলা ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ মামুন প্রধান।

আরও পড়ুন

জমি দখল, ভাঙচুর ও মারধরের অভিযোগে নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআন শরীফ খতম ও দোয়া মাহফিল শেষে এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ করার হয়। প্রতি বছর গরীব ও দু:স্থদের জন্য এরুপ আয়োজন অব্যাহত রাখার কথাও জানান প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজক এই ফাউন্ডেশনটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
১৪ নভেম্বর ২০২৬ রাত ১০:২৮:৫৪