• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩১:১৭ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

লোহাগাড়ায় যৌথ অভিযানে মাদকসহ আটক ২

২৮ জুন ২০২৫ দুপুর ০২:৫৯:৪৪

লোহাগাড়ায় যৌথ অভিযানে মাদকসহ আটক ২

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।

২৭ জুন শুক্রবার রাত সোয়া ১১টার সময় লোহাগাড়া থানাধীন ৩নং পদুয়া ইউপিস্থ মাষ্টারপাড়া গ্রামের জনৈক আব্দুল সবুরের বসত বাড়ির সামনে রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মোহাম্মদ মামুনুর রশিদ (৪৫)। তিনি চট্টগ্রাম জেলাধীন সাতকানিয়া উপজেলার চিব্বাড়ি করইয়ানগর মিঁয়াচান পাড়ার নওশা মিয়ার পুত্র। মো. রিদোয়ান (২৪)। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাস্টার পাড়ার মো. আব্বাস মিয়ার পুত্র। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আলমগীর মিয়া (২৩) নামের অপরজন কারবারি পালিয়ে যায়।

এ সময় তাদের কাছ থেকে ১শ’ এক পিস হালকা গোলাপি রঙের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি বাটন symphony মোবাইল ফোন, ১টি বাটন nokia মোবাইল ফোন ও মাদক বিক্রির ৮ হাজার ২শ’ টাকা উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, পদুয়া এলাকায় ইয়াবা কেনা-বেচা হচ্ছে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্পে কর্মরত ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদ এর নেতৃত্বে অন্যান্য সেনা সদস্যের একটি টিম এবং লোহাগাড়া থানা পুলিশসহ লোহাগাড়া থানাধীন ৩নং পদুয়া ইউনিয়ন এর মাষ্টারপাড়া গ্রামে জনৈক আব্দুল সবুরের বসত বাড়ির সামনে রাস্তার উপর যৌথ অভিযানে চালানো হয়। সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম উপস্থিত হলে ৩ জন লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তাৎক্ষণিক অভিযান চালিয়ে দেহ তল্লাশি করিয়া তাহার পরিহিত শার্টের সামনে বাম পকেটে থাকা  নীল রঙের পলি প্যাকের ভিতর রক্ষিত ছোট ছোট পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১ পিস হালকা গোলাপি রঙের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ২৮ জুন শনিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১