• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৫৩:৪৪ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযান গ্রেফতার ৭

৭ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৯:১১

ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযান গ্রেফতার ৭

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক মাদক বিক্রেতাসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

৬ মার্চ শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ইয়াবা, গাঁজা ও টাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে উপজেলার নুরপুর এলাকার জোবায়দুল (২৪) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া প্রকাশ্যে মাদক সেবনের দায়ে আরও ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

দণ্ডপ্রাপ্তরা হলেন, কশিগাড়ী এলাকার সোলায়মান ফকির (৩২) ও জামিরুল হোসেন (৪০), রামকৃষ্ণপুর (ইছলা) এলাকার গাজীউর রহমান (৫৬), নুরপুর এলাকার অমিত কুমার সাহা (৩২), বলগাড়ী এলাকার আনোয়ার হোসেন (২৬) এবং রঘুনাথপুর এলাকার লিমন খন্দকার (২৭)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ‘জরুরি সেবা ৯৯৯ এবং গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক কারবার ও সেবনের অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন

বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

তিনি আরও বলেন, ‘মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।’
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৫৩

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:০৩







পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
২৯ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৯:২৪