• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ রাত ১১:৫৬:৪৫ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে সেনাবাহিনীর হাতে মাদকসহ প্রাইভেটকার আটক

৯ জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৪৩:১৮

নীলফামারীতে সেনাবাহিনীর হাতে মাদকসহ প্রাইভেটকার আটক

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা শহরে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য ও গাড়িটি আটক করেছে সেনাবাহিনী।

গতকাল ৮ জুন রবিবার রাত ১০টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ওই মাদক আটক করা হয়।

Ad
Ad

সেনাবাহিনী সূত্রে জানা যায়, জেলা শহরের চৌরঙ্গী মোড় সোনালী ব্যাংকের সামনে একটি সাদা রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ ১১-৮২২৩) দাঁড়িয়ে ছিল। সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের চৌরঙ্গী মোড়ে দাড়িয়ে থাকা একটি প্রাইভেটকার তল-াশি চালান। এ সময় গাড়ির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

Ad

অভিযান টের পেয়ে চালক পালিয়ে যান। এ সময় একটি ব্যাগে ১১ বোতল হুইস্কি, ৫ বোতল ভদকা, ৫ বোতল ফেনসিডিল ও ২০০ পাতা ট্যাপেনটাডোল ট্যাবলেট পাওয়া যায়। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

অভিযানের নেতৃত্ব দেওয়া নীলফামারী সেনা ক্যাম্পের সার্জেন্ট মোদাচ্ছের সাংবাদিকদের জানান, আটককৃত মাদকদ্রব্য ও গাড়িটি নীলফামারী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এ ব্যাপারে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ জানান, এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। গাড়ির মালিকের সন্ধান করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫



পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








Follow Us