মিরপুরে মালিহাদ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ
মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নে দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।১৬ মার্চ সোমবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও মো. জহুরুল আমীন উপজেলা সমবায় কর্মকর্তা।এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব এস. এম. জাহাঙ্গীর কবির, কুর্শা ইউনিয়নের সচিব শাহাবুদ্দিন, মালিহাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ২ নম্বর ওয়ার্ড সদস্য আকরাম হোসেন মল্লিকসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ওয়ার্ড সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।জানা যায়, ইউনিয়নের মোট ১১৭১ জন উপকারভোগীর মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ বিতরণ কার্যক্রমে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়। আগে থেকেই প্রত্যেক উপকারভোগীর জন্য আলাদাভাবে পলিথিনে ১০ কেজি করে চাল প্যাকেটজাত করা হয়। পরে সুশৃঙ্খলভাবে তা বিতরণ করা হয়।এ ধরনের পরিকল্পিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় চাল বিতরণ কার্যক্রম মিরপুর উপজেলায় একটি ব্যতিক্রমধর্মী ও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা দিয়েছে।