• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১১:০৫:০৫ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

কোটি মানুষকে গরিব রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়: ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

১৩ মার্চ ২০২৬ দুপুর ০২:৫৫:১৯

কোটি মানুষকে গরিব রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়: ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলরের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু কোটি কোটি মানুষকে গরিব রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে মানুষের মৌলিক চাহিদার প্রতি গুরুপত্ব দিয়ে ভিজিএফ চাল বিতরণ করছে।

১৩ মার্চ শুক্রবার সকালে সাড়ে ১১টায় নোয়াখালীর সোনাইমুড়ী, বজরা ও চাটখিল উপজেলায় গরিব, অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারের দেওয়া বরাদ্দকৃত চাল খেজুর নামকাওয়াস্তে বিতরণ না করে প্রকৃত এতিমদের মাঝে বিতরণ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, বজরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওমর ফারুক, সোনাইমুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন নাছির, বজরা ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬