• ঢাকা
  • |
  • রবিবার ২২শে চৈত্র ১৪৩২ রাত ১০:৫০:৫৯ (05-Apr-2026)
  • - ৩৩° সে:

কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৫০

কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলায় মাছের প্রজেক্ট কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

৪ এপ্রিল শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টায় কড়ইশ পূর্বপাড়া মুড়ি ব্যাপারী বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

জানা যায়, উপজেলার পৌরসভা কড়ইশ পূর্বপাড়া মুড়ি ব্যাপারী বাড়ির স্থানীয় বাসিন্দা মাসুদ মিয়ার মালিকানাধীন মাছের প্রজেক্টসহ বিভিন্ন কৃষি জমিতে আলমগীর হোসেন নিয়মিত লেভারের কাজ করতেন।

Ad

ঘটনার সময় আলমগীর হোসেন মাছ ধরার জন্য পানিতে নামলে হঠাৎ করে প্রজেক্টের উপর দিয়ে যাওয়া সরকারি ৪৪০ ভোল্ট বিদ্যুতের একটি তার ছিঁড়ে পানির মধ্যে পড়ে যায়। এতে তিনি তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রজেক্টে থাকা সকল মাছ‌ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় ৭০ থেকে ৮০ মন মাছ মরে যায়।

সঙ্গে থাকা ইমান হোসেন চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে বিদ্যুৎ অফিসে খবর দিলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুৎ সংযোগ বন্ধ হওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় আলমগীর হোসেনকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।

এবিষয়ে মাছের প্রজেক্টের মালিক মাসুদ জানান, আলমগীর হোসেন পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলার সন্তান সে কচুয়া পৌরসভার আমাদের বাড়ির পাশে বিয়ে করে ঘরজামাই হিসেবে বসবাস করতো এবং আমার প্রজেক্ট নিয়মিত লেভারের কাজ করতেন। ঘটনার দিন বিকেলে আমার মাছের প্রজেক্টের উপর দিয়ে পল্লী বিদ্যুৎ তার ছিঁড়ে যায়। পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ দিলে তারা এশার নামাজের সময় এসে ছেঁড়া তার জোরা দিয়ে যায়, রাতে যখন আলমগীর হোসেন মাছ ধরতে গেলে আবার ওই তার ছিঁড়ে পরে। এসময় ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন মৃত্যুবরণ করেন। পল্লী বিদ্যুৎ এলটি লাইনের তারে একটি তারে ১৫ থেকে ১৮টি জোরা আছে অফিস ইচ্ছা করলে নতুন তারিখ লাগিয়ে দিতে পারতো। তাদের অবহেলায় একটি পরিবার নিঃস্ব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৫০






Follow Us