বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হলেন জামায়াতের আব্দুল গফুর
মিরপুর ও ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) সংসদীয় আসনের মোট ১৭১টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে প্রায় ৪৮ হাজার ২৬২ ভোটের বিশাল ব্যবধানে বিএনপির রাগীব রউফ চৌধুরীকে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল গফুর।দুই উপজেলা ও দুই পৌরসভা নিয়ে গঠিত এ সংসদীয় আসনের মোট ১৭১টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জামাতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় তিনি পেয়েছেন ১ লাখ ৯২ হাজার ৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২১ ভোট।মোট বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৭১৯, বাতিলকৃত ভোটের সংখ্যা ৭,১৯২ সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৯১১, প্রদত্ত ভোটে শতকরা হার ৭২.৯৯%।১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রাপ্ত ফলাফল থেকে এ তথ্য উঠে এসেছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) এই আসনে মোট প্রার্থী ছিলেন চারজন। বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী রাগীব রউফ চৌধুরী। জামাতে ইসলামীর দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী মো. আব্দুল গফুর। ইসলামী আন্দোলনের হাত পাখায় মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী ও ইসলামী ফন্ট বাংলাদেশ চেয়ারের মনোনীত প্রার্থী মো. বাবুল আক্তার। এই সংসদীয় আসনে ভোটার সংখ্যা মোট ভোটার ৪ লাখ ৭৮ হাজার ১ জন। এদের মধ্যে নারী ভোটার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৮৭২ জন ও পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ১২৬ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া ) ভোটার ছিলেন ৩ জন। পোস্টাল ভোটার সংখ্যা ছিল ৪৬৪৬। মোট ভোট কেন্দ্র ১৭০টি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৪টি, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮টি। দুটি উপজেলার ১৯ টি ইউনিয়ন ও ২টি পৌরসভা মিলে এই সংসদে আসনের আয়তন ৪৪৯ বর্গকিলোমিটার।এ আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নুর উদ্দিন আহমেদ কাস্তে মার্কায় পেয়েছেন সর্বমোট ৮০৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী হাত মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮শ’ ৮৭ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী মো. বাবুল আক্তার চেয়ার মার্কায় পেয়েছেন ১ হাজার ১শ' ২৩ ভোট।স্থানীয় বয়োজ্যেষ্ঠ ভোটাররা জানান, পুরোনো ভোটব্যাংক, বিএনপি'র নতুন প্রার্থী আর জামাতে ইসলামীর মাঠপর্যায়ের সংগঠন ও ধর্মভিত্তিক রাজনীতির সক্রিয়তায়-এই উপজেলায় এবারের নির্বাচনী ফলাফল দৃশ্যমান হয়েছে। আব্দুল গফুর এর আগে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এ আসনে এর আগে দ্বাদশ সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের কামরুল আরেফিন। মূলত এই আসনটিও এর আগে বিএনপির প্রার্থীরা সংসদ সদস্য হতেন।