নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ আসনে মোট ১৫৪টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৭৩৭ জন, নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।


প্রাপ্ত ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে ৮৪ হাজার ৭৬১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস পেয়েছেন ৮৩ হাজার ৯৯৫ ভোট।
নবীনগর উপজেলার সহকারী রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হাসান রাত সাড়ে ১২টা ৪০ মিনিটের দিকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিভিন্ন কেন্দ্র থেকে ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। সরজমিন এলাকায় ঘুরে এসে দেখা যায় কোথাও কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি। অন্তত শান্তি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় দীর্ঘ ১৭ বছর পরের এই কাংখিত নির্বাচন।
এ প্রসঙ্গে জিনোদপুর ইউনিয়ন এর হুরুয়া ভোট কেন্দ্রের এক ভোটার ফজলুল হক সরকার (ফজলু) বলেন, এমন শান্তি প্রিয় নির্বাচন হাতে কালি লাগিয়ে ভোট দিতে যে পারবো তা কল্পনার অতীত ছিল। সে জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনুস কে অভিনন্দন জানাই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available