• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:৪৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ার সাঁতারুদের গৌরবোজ্জ্বল অর্জন, প্রশিক্ষকসহ বিজয়ীদের সংবর্ধনা

২৮ মে ২০২৫ সন্ধ্যা ০৭:২৪:০৬

কুষ্টিয়ার সাঁতারুদের গৌরবোজ্জ্বল অর্জন, প্রশিক্ষকসহ বিজয়ীদের সংবর্ধনা

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: ৩৭তম জাতীয় সাঁতার ড্রাইভিং প্রতিযোগিতায় আমলা সুইমিং ক্লাব বাংলাদেশে তৃতীয় স্থান অর্জন করেছে। এই গৌরবোজ্জ্বল অর্জনের স্বীকৃতি স্বরূপ আমলা সদরপুর ক্রীড়া উন্নয়ন সমিতির পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২৮ মে বুধবার সকালে কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়াম রুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্লাবের কৃতী সাঁতারুদের ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক প্রদানসহ আমলা সুইমিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাঁতার প্রশিক্ষক কামাল হোসেনকে ফুলের শুভেচ্ছা এবং স্মারক প্রদান করা হয়। যার অক্লান্ত পরিশ্রম ও মেধায় সাঁতারুদের আজকের এই অর্জন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ প্রতিযোগিতায় আমলা সুইমিং ক্লাবের সাঁতারু আকাশ আহমেদ ক্লাবের পক্ষে সর্বোচ্চ ৪ টি গোল্ড ও একটি ব্রোঞ্জ পায় এছাড় রাব্বি হাসান ২ টি গোল্ড ২ টি রৌপ্য ও ২ টি ব্রোঞ্জ, নিঝুম আক্তার একটি গোল্ড ও একটি ব্রোঞ্জসহ ক্লাবের পক্ষে সর্বমোট ৯ জন ৮ টি স্বর্ণ ৬ টি রৌপ্য এবং ১৪ টি ব্রোঞ্জ পেয়ে বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার, তিনি বলেন, “আমলা সুইমিং ক্লাব আমাদের এলাকার গর্ব। এ সাফল্য শুধু ক্লাবের নয়, পুরো আমলা সদরপুরের সম্মান। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আমলা সদরপুর ক্রীড়া উন্নয়ন সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম তিনি বলেন, এ ধরনের অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে এবং একটি মেধাবী ও সুস্থ সমাজ গঠনে সহায়ক হবে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমলা জাহানারা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুজ্জামান, বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ফখরুল ইসলাম, আমলা প্রেসক্লাবের আহ্বায়ক শামসুল আলম শামীম, ব্যাংক এশিয়া ও ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর পরিচালক শাহ আলম দৈনিক দেশের বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম ও সাংবাদিক মনিরুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

আমলা সদরপুর ক্রীড়া উন্নয়ন সমিতির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা খেলোয়াড়দের পাশে থেকে এমন উদ্যোগ গ্রহণ করে যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬