• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৮:৩৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

পদ্মা সেতুতে যাত্রবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত-২

১৪ জুন ২০২৫ দুপুর ১২:০৪:২৮

পদ্মা সেতুতে যাত্রবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত-২

মুন্সিগঞ্জ প্রতিনিধি: পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন।

১৩ জুন শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে সেতুর ওপরের মাওয়া প্রান্তে এই দুর্ঘটনা ঘটে।

এতে বাসযাত্রী রাকিব নামের একজন ও অজ্ঞাত আরও একজনসহ দুই জন নিহত হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়,সেতুর দুই নম্বর পিলারের কাছে খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়।

পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ।

দূর্ঘটনায় নিহত বাস যাত্রী রাকিব সমাদ্দার খুলনা সদরের বাসিন্দা ও অপর নিহতের পরিচয় প্রাথমিক জানা যায়নি।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা.মনিরা সুলতানা জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি রাতে পদ্মা সেতু থেকে সরিয়ে নেয়ার পরে যান চলাচল স্বাভাবিক হয় সেতুর ঢাকা মুখী লেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯