• ঢাকা
  • |
  • বুধবার ১১ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৪৪:১১ (26-Aug-2026)
  • - ৩৩° সে:

সিরিজ বাঁচানোর লড়াইয়ে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১৯ জুন ২০২৬ দুপুর ০২:৩৫:০৯

সিরিজ বাঁচানোর লড়াইয়ে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে টসে হেরে আগে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।

১৯ জুন শুক্রবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ।

সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ রান করলেও একাদশ থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। একই সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শরীফুল ইসলামকে।

তাদের পরিবর্তে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এবং গতিময় পেসার নাহিদ রানা। স্পিন ও গতির সমন্বয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে শুরু থেকেই চাপে রাখার পরিকল্পনা বাংলাদেশের।

নিয়মিত অধিনায়ক লিটন দাস এখনও দলের বাইরে থাকায় নেতৃত্বের দায়িত্ব পালন করছেন তাওহীদ হৃদয়। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে কম রান সংগ্রহ করেছিল বাংলাদেশ, যার ফলে বোলারদের লড়াইও দলকে জয় এনে দিতে পারেনি।

এদিকে, সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। আর বাংলাদেশের লক্ষ্য জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরানো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
২৬ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৪৩:৫৫