• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ রাত ০৮:১৯:৫০ (17-Sep-2026)
  • - ৩৩° সে:
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান কাদের সিদ্দিকী। অভিনন্দনের জন্য কাদের সিদ্দিকীকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজ নেন রাষ্ট্রপতি।এ সময় দুজনের মধ্যে পারস্পরিক কুশলাদি বিনিময় হয়। পাশাপাশি দেশের বিভিন্ন বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।সূত্র: ইত্তেফাক