• ঢাকা
  • |
  • শনিবার ৭ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৪২:০০ (22-Aug-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী

২২ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৪১:০৯

রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি কার্যালয়ে জনবিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এই কর্মকর্তাকে ওই পদে নিযুক্ত করে আজ শুক্রবার (২১ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অপর, আদেশে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব রফিকুল আই মোহাম্মদকে চুক্তিতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহা. শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে বদলি করা হয়েছে। তিনিও চুক্তিতে নিয়োজিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধামরাইয়ে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার
ধামরাইয়ে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার
২২ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৪০:০২


ককটেলসহ গাংনীর ‘বোমা হোসেন’ গ্রেফতার
ককটেলসহ গাংনীর ‘বোমা হোসেন’ গ্রেফতার
২২ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫৩:৫৮