• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:০৭:৩০ (26-Jul-2026)
  • - ৩৩° সে:
ইতালির জাতীয় দলের কোচ হচ্ছেন আন্দ্রেয়া পিরলো

ইতালির জাতীয় দলের কোচ হচ্ছেন আন্দ্রেয়া পিরলো

স্পোর্টস ডেস্ক: ইতালির সাবেক কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোকে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে চার বছরের চুক্তিতে পৌঁছেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।২৪ জুলাই শুক্রবার ইতালির দৈনিক লা রিপাবলিকা এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত পিরলো ২০০৬ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ক্লাব ক্যারিয়ারে তিনি ইন্টার মিলান, এসি মিলান এবং জুভেন্টাসের হয়ে খেলেছেন।বর্তমানে ৪৭ বছর বয়সী পিরলো সংযুক্ত আরব আমিরাতের ইউএই ফার্স্ট ডিভিশন লিগের ক্লাব দুবাই ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২০-২১ মৌসুমে জুভেন্টাসের কোচ হিসেবে দায়িত্ব পালন করে দলকে কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপের শিরোপা জেতান তিনি।প্রতিবেদনে বলা হয়, ইতালির নতুন কোচ নিয়োগের আগে এফআইজিসি পেপ গার্দিওলা ও কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল। তবে আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ থাকায় এবং গার্দিওলার চাওয়া পারিশ্রমিক ফেডারেশনের সামর্থ্যের বাইরে হওয়ায় শেষ পর্যন্ত পিরলোর ওপরই আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।