• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:২৫:৫৮ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

ইতালির জাতীয় দলের কোচ হচ্ছেন আন্দ্রেয়া পিরলো

২৫ জুলাই ২০২৬ দুপুর ০১:০৯:৩৭

ইতালির জাতীয় দলের কোচ হচ্ছেন আন্দ্রেয়া পিরলো

স্পোর্টস ডেস্ক: ইতালির সাবেক কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোকে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে চার বছরের চুক্তিতে পৌঁছেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

২৪ জুলাই শুক্রবার ইতালির দৈনিক লা রিপাবলিকা এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত পিরলো ২০০৬ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ক্লাব ক্যারিয়ারে তিনি ইন্টার মিলান, এসি মিলান এবং জুভেন্টাসের হয়ে খেলেছেন।

আরও পড়ুন

৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো

বর্তমানে ৪৭ বছর বয়সী পিরলো সংযুক্ত আরব আমিরাতের ইউএই ফার্স্ট ডিভিশন লিগের ক্লাব দুবাই ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২০-২১ মৌসুমে জুভেন্টাসের কোচ হিসেবে দায়িত্ব পালন করে দলকে কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপের শিরোপা জেতান তিনি।

প্রতিবেদনে বলা হয়, ইতালির নতুন কোচ নিয়োগের আগে এফআইজিসি পেপ গার্দিওলা ও কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল। তবে আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ থাকায় এবং গার্দিওলার চাওয়া পারিশ্রমিক ফেডারেশনের সামর্থ্যের বাইরে হওয়ায় শেষ পর্যন্ত পিরলোর ওপরই আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৬:২১


ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২১:৩৩

দেশজুড়ে বৃষ্টির তীব্রতা বাড়ার আভাস
দেশজুড়ে বৃষ্টির তীব্রতা বাড়ার আভাস
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৬:৩৩

সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১১:১৯