• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৯:০৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

একুশে টিভির সংবাদ উপস্থাপককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

৫ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০০:২৫

একুশে টিভির সংবাদ উপস্থাপককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক নুরুজ্জামান দিপুকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুমন নামের এক ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

রাজধানীর ভাটারা থানায় ১ এপ্রিল বুধবার দায়েরকৃত জিডির নম্বর ১২৮। ভাটারা থানার এএসআই সুমন মিয়াকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে।

জিডিতে দিপু উল্লেখ করেন, গত ১ এপ্রিল রাত আড়াইটার সময় তিনি অফিস শেষ করে সাঈদনগর বাসায় ফিরছিলেন। সাঈদনগর বি-ব্লক, মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৌঁছালে সুমন তাকে ‘এনসিপি নেতা’ বলে চিল্লাচিল্লি করতে শুরু করে। দিপু কারণ জানতে চাইলে সুমন তাকে প্রাণনাশের হুমকি দেন, মোটরসাইকেলসহ আগুন দিয়ে পোড়ানোর ভয় দেখান এবং জানান যে, তাকে ওই এলাকায় থাকতে দেওয়া হবে না। দিপু জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নন এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।

আরও পড়ুন

ছুটি শেষে চিরচেনা রূপে ঢাকা

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, জিডি অনুযায়ী দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০