রাঙামাটিতে নদীর স্রোতে নিখোঁজের ২ দিন পর মরদেহ উদ্ধার
রাঙামাটি প্রতিনিধি: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটিতে নদীর স্রোতে নিখোঁজ হওয়া দলমনি চাকমা নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।৯ জুলাই বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসন।নিহত দলমনি চাকমা রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের বাসিন্দা ও অলা চাকমার ছেলে।জানা যায়, গত ৭ জুলাই মঙ্গলবার নদী পারাপারের সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন।রাঙামাটি জেলা প্রশাসনের এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) জানান, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার নিখোঁজ দলমনি চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে।এদিকে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও নদ-নদীর পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় ঝুঁকি বেড়েছে। প্রশাসন জনগণকে অপ্রয়োজনে নদী পারাপার না করার পাশাপাশি দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।