• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে আশ্বিন ১৪৩৩ সকাল ১০:২৬:৩০ (12-Oct-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ

২৮ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:৪৬

নলডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে জমেলা বিবি (৮০) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন।

২৮ জুন রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ব্রহ্মপুর পূর্বপাড়া নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জমেলা বিবি ব্রহ্মপুর পূর্বপাড়া গ্রামের মৃত হাসেন আলী প্রাংয়ের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো দুপুরে বাড়ির পাশের নদীতে গোসল করতে যান তিনি। দীর্ঘ সময়েও বাড়ি ফিরে না আসায় স্বজনরা নদীর ঘাটে গিয়ে তার কাপড়চোপড় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি নলডাঙ্গা থানা ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। পুলিশও ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি তদারকি করছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বৃদ্ধার সন্ধান মেলেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে
১২ অক্টোবর ২০২৬ সকাল ১০:১০:০৫


টিভিতে আজকের খেলা (১২ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (১২ অক্টোবর)
১২ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫৩:৪৭





ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ
১২ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০৬:৩৬