• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:১০:৫৩ (04-Oct-2026)
  • - ৩৩° সে:
দাম বাড়লো এলপিজির

দাম বাড়লো এলপিজির

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন মূল্য অনুযায়ী অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।৪ অক্টোবর রোববার বিকেলে বিইআরসি এ দাম ঘোষণা করে। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে।এর আগে, সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তারও আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।আন্তর্জাতিক বাজারদর বৃদ্ধি, জাহাজ ভাড়া এবং এলপিজি পরিবহনের যানবাহনে ব্যবহৃত ডিজেলের দাম বাড়ায় এই বাড়তি দাম বলে জানিয়েছে বিইআরসি।যদিও গত দুই সপ্তাহ ধরে এলপিজির বাজারে অস্থিরতা বিরাজমান ছিলো।