এনবিআরের ১০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি
ডেস্ক রিপোর্ট: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ১০ কর্মকর্তার দণ্ড মওকুফ করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।রাষ্ট্রপতির কাছে দণ্ড মওকুফের আবেদন করার পরিপ্রেক্ষিতে ৬ সেপ্টেম্বর রোববার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের দণ্ড মওকুফ করা হয়।দণ্ড মওকুফ হওয়া কর্মকর্তারা হলেন— ইমাম তৌহিদ হাসান শাকিল, উপকর কমিশনার, কর অঞ্চল-২১, ঢাকা; মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-দিনাজপুর; মোনালিসা শাহরীন সুমিতা, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-ময়মনসিংহ; মো. মামুন মিয়া, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-যশোর; চাঁদ সুলতানা চৌধুরানী, অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব), কর অঞ্চল-গাজীপুর; সুলতানা হাবীব, অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব), কর অঞ্চল-১২, ঢাকা; মুরাদ আহমেদ, অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-যশোর; মামুনা খাতুন, যুগ্ম কর কমিশনার, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ঢাকা; মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-ফরিদপুর এবং মো. জিল্লুর রহমান।২০২৫ সালে এনবিআর সংস্কারের দাবিতে ওই আন্দোলনকে কেন্দ্র করে একপর্যায়ে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমেও বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়। পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করেন কর্মকর্তারা।এরপর আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ৩৯ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় আইআরডি। তাদের মধ্যে এনবিআরের তিন সদস্য ও একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।সূত্র: দৈনিক যুগান্তর