• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৫৯:০৯ (06-Sep-2026)
  • - ৩৩° সে:

এনবিআরের ১০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি

৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫২:০৬

এনবিআরের ১০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি

ডেস্ক রিপোর্ট: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ১০ কর্মকর্তার দণ্ড মওকুফ করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

রাষ্ট্রপতির কাছে দণ্ড মওকুফের আবেদন করার পরিপ্রেক্ষিতে ৬ সেপ্টেম্বর রোববার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের দণ্ড মওকুফ করা হয়।

দণ্ড মওকুফ হওয়া কর্মকর্তারা হলেন— ইমাম তৌহিদ হাসান শাকিল, উপকর কমিশনার, কর অঞ্চল-২১, ঢাকা; মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-দিনাজপুর; মোনালিসা শাহরীন সুমিতা, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-ময়মনসিংহ; মো. মামুন মিয়া, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-যশোর; চাঁদ সুলতানা চৌধুরানী, অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব), কর অঞ্চল-গাজীপুর; সুলতানা হাবীব, অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব), কর অঞ্চল-১২, ঢাকা; মুরাদ আহমেদ, অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-যশোর; মামুনা খাতুন, যুগ্ম কর কমিশনার, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ঢাকা; মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-ফরিদপুর এবং মো. জিল্লুর রহমান।

২০২৫ সালে এনবিআর সংস্কারের দাবিতে ওই আন্দোলনকে কেন্দ্র করে একপর্যায়ে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমেও বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়। পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করেন কর্মকর্তারা।

এরপর আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ৩৯ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় আইআরডি। তাদের মধ্যে এনবিআরের তিন সদস্য ও একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

সূত্র: দৈনিক যুগান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভরিতে সোনার গহনার দাম কমল ২ হাজার ২১৬ টাকা
ভরিতে সোনার গহনার দাম কমল ২ হাজার ২১৬ টাকা
৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০২:৩৫

জামিন পেলেন বিদিশা সিদ্দিক
জামিন পেলেন বিদিশা সিদ্দিক
৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০১:১৫

এনবিআরের ১০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি
এনবিআরের ১০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫২:০৬


বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন জোহেইরি মোলা
বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন জোহেইরি মোলা
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২১:১৭