রাজাপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।১৪ মার্চ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিউল বাশারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালি বের করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিজ নিজ বাসাবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমে আসবে।