• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩০:৩৩ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী

২৪ জুন ২০২৬ বিকাল ০৩:৫৫:২৪

ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য গঠিত জাতীয় টাস্ক ফোর্স কমিটি রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় নিয়মিত অভিযান এবং মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

২৪ জুন গুলশান-২ এলাকার সড়ক নম্বর ১০৭ ও ১১২-এর কয়েকটি স্থাপনায় ‘সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত টাস্ক ফোর্স কমিটি’ পরিচালিত এডিস মশা অনুসন্ধান ও লার্ভা ধ্বংস অভিযান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচালিত এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি নগরবাসীকে নিজেদের নিরাপত্তার স্বার্থে বাড়ির বারান্দা, টব, ছাদবাগান এবং নিচতলার বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়া ও পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

অভিযান শেষে সাংবাদিকদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির গৃহীত তিন মাসব্যাপী কর্মসূচির আওতায় প্রতিটি বাসাবাড়িতে নিয়মিত সচেতনতামূলক ও পরিচ্ছন্নতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গু মশা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানান।

অভিযান চলাকালে উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী সড়ক নম্বর ১০৭-এর একটি রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

অভিযানের সময় লার্ভা ধ্বংসের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ এবং স্টিকার প্রচারণা চালানো হয়। এতে নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজকের রাশিফল: বিয়ের যোগ তৈরি হবে কাদের?
আজকের রাশিফল: বিয়ের যোগ তৈরি হবে কাদের?
২৯ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪০:২৭




আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৯ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৩৮