• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩১:০৮ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি

১২ অক্টোবর ২০২৩ বিকাল ০৪:০৩:২২

আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আড়াইহাজার পৌরসভা ও বেসরকারি সংস্থা এইড  বাংলাদেশের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী ও লিফলেট বিতরণ করা হয়েছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে আড়াইহাজার উপজেলা সদরে এই র‌্যালীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী। আরও উপস্থিত ছিলেন এইড বাংলাদেশের চেয়ারম্যান মো. আনিসুজ্জামান, নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, হাতেম আলী, সাইদুল ইসলাম সোহেল, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।

প্রধান অতিথি পৌর মেয়র সুন্দর আলী বলেন, ডেঙ্গু ভয়াবহ আকার ধারন করেছে। আমরা পৌরবাসীকে ডেঙ্গু থেকে বাচাঁতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এরই অংশ হিসেবে সচেতনতামূলক র‌্যালী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজকের রাশিফল: বিয়ের যোগ তৈরি হবে কাদের?
আজকের রাশিফল: বিয়ের যোগ তৈরি হবে কাদের?
২৯ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪০:২৭




আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৯ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৩৮