• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:১০:৫৪ (12-Nov-2026)
  • - ৩৩° সে:
ডিএমএফের সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক

ডিএমএফের সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক

অনলাইন ডেস্ক: ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের এই নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দ্য বিজনেস ডেইলি’র মো. দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ‘গ্লোবাল টেলিভিশন’র মহিউদ্দিন মানিক।গত ৩১ অক্টোবর শনিবার রাতে রাজধানীর বনশ্রীতে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে ও মতামতের ভিত্তিতে এই নতুন কমিটি গঠন করা হয়।কমিটিতে সহসভাপতির তিনটি পদে নির্বাচিত হয়েছেন ‘রুপালী বাংলাদেশ’র তামজিদ মির্জা, ‘ডিবিসি নিউজ’র আরেসুল ইসলাম রাসেল এবং ‘জাগো নিউজ’র পরান মাঝি।এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ‘দৈনিক নয়া দিগন্ত’র সৈয়দ জাফরান হোসেন নূর এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ‘বাংলাভিশন’র মোরশেদ আলম দায়িত্ব পেয়েছেন।অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হয়েছেন ‘দূরবীন নিউজ’র মো. শামছুল আলম এবং সহ-সাংগঠনিক সম্পাদক ‘সদ্য সংবাদ’র মিঠুন। অর্থ সম্পাদক পদে ‘দীপ্ত টিভি’র মইন উদ্দিন রাতুল এবং সহ-অর্থ সম্পাদক পদে ‘দৈনিক যুগান্তর’র রুহুল আমিন মনোনীত হয়েছেন। দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ‘টাইমস টুডে’র মেহেদী হাসান রনি ও উপদপ্তর সম্পাদক ‘চ্যানেল ওয়ান’র মারুফ হোসেন।আইন সম্পাদক হয়েছেন ‘গ্লোবাল টিভি’র আলাউদ্দিন আল আজাদ এবং প্রচার সম্পাদক ‘চ্যানেল ওয়ান’র আলাউদ্দিন মিয়া।একই সঙ্গে নারীবিষয়ক সম্পাদক পদে ‘ভিওডি বাংলা’র নুরুন্নাহার চৌধুরী কলি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ‘এখন টিভি’র তৌহিদুল ইসলাম তারেক, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ‘এশিয়া পোস্ট’র আজাদ হোসেন, আইসিটি সম্পাদক ‘ইন্ডিপেনডেন্ট টেলিভিশন’র মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুষার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ‘দ্য ডেইলি এলাইভ’র মোহাম্মদ আবদুল মজিদ সুজন এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে ‘চ্যানেল আই’র আবু রায়হান ইফাত দায়িত্ব পেয়েছেন।পরিকল্পনাবিষয়ক সম্পাদক পদে ‘স্বদেশ প্রতিদিন’র রবিউল ইসলাম এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে ‘এনপিবি নিউজ’র শিবলী আহমেদ নির্বাচিত হয়েছেন।কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ‘দৈনিক ইত্তেফাক’র ফখরুল ইসলাম, ‘দৈনিক যুগান্তর’র আবু সালেহ মুসা, ‘টাইমস টুডে’র ওয়ালিউল হাসনাত, ‘জাতীয় অর্থনীতি’র নুসরাত জাহান ঐশী, ‘দৈনিক সময়ের কাগজ’র তাবারাক হোসাইন এবং ‘এশিয়ান টেলিভিশন’র আকাশ বিশ্বাস।অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এই নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিক ঘোষণা করেন ডিএমএফের উপদেষ্টা ও ‘দৈনিক ইনকিলাব’র অনলাইন ইনচার্জ নুরুল ইসলাম। কমিশনের অপর দুই সদস্য ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ‘স্টার নিউজ’র হেড অব ডিজিটাল মইন বকুল এবং ‘বাংলা ৫২ নিউজ’র প্রকাশক কাজী আওলাদ হোসেন।ডিজিটাল সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, অনলাইন গণমাধ্যমের আধুনিক বিকাশ এবং সাংবাদিকদের সার্বিক অধিকার ও স্বার্থ সুরক্ষায় নতুন এই নেতৃত্ব কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যবৃন্দ।এটিভি/আরএম