• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৩৩:১১ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে ডিএমএফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১১:৩৪

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে ডিএমএফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)।

মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি রাতে মন্ত্রীর বাসভবনে ডিএমএফ নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ভবিষ্যতে যেকোনো ইতিবাচক কার্যক্রমে ডিএমএফ’র পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডিএমএফ প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন, সেক্রেটারি ডা. তৃণা ইসলাম, দপ্তর সম্পাদক আরেসুল ইসলাম রাসেল, প্রচার সম্পাদক নাজিম উদ্দীন, আইসিটি বিষয়ক সম্পাদক সোলায়মান শাওনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। উপদেষ্টা পরিষদ থেকে উপস্থিত ছিলেন মাসউদ বিন আব্দুর রাজ্জাক।

ডিএমএফ প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে ডিজিটাল মিডিয়ার উন্নয়নে ডিএমএফ সব সময় যৌথভাবে কাজ করতে প্রস্তুত।’

ডিএমএফ সেক্রেটারি ডা. তৃণা ইসলাম বলেন, ‘নিউজ মিডিয়া ও ডিজিটাল মিডিয়ায় গুজব ও অপতথ্য রোধে ডিএমএফ সক্রিয়ভাবে কাজ করে যাবে এবং এ সংক্রান্ত যেকোনো উদ্যোগে সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪৮


সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩২

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:১১

বাড়তে যাচ্ছে বাসের ভাড়া, সন্ধ্যায় বৈঠক
বাড়তে যাচ্ছে বাসের ভাড়া, সন্ধ্যায় বৈঠক
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৬:২৬




নিজের পরিচিতি গড়ে তুলতে ‘বিগ বস’-এ নোরা ফাতেহি
নিজের পরিচিতি গড়ে তুলতে ‘বিগ বস’-এ নোরা ফাতেহি
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৯:১৩