• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:০৪:৪২ (28-Feb-2026)
  • - ৩৩° সে:
ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের

ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও চৌদ্দগ্রাম আসনের নির্বাচিত এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর পৌঁছেছেন। তাঁর সঙ্গে সফর করছেন স্ত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী সুইটি।১৮ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টায় বহনকারী বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন।জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ১৭ ফেব্রুয়ারি সকালে তিনি এমপি ও জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।সিঙ্গাপুর সফরে তিনি নিয়মিত শারীরিক পরীক্ষা করাবেন এবং সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরের জন্য চৌদ্দগ্রামবাসীর দোয়া কামনা করেছেন তিনি। প্রত্যাশা করা হচ্ছে, আগামী ২৫ ফেব্রুয়ারি দেশে ফেরত আসবেন।