• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:৪০:০০ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রধান উপদেষ্টাকে ৩ উপদেষ্টা মিসগাইড করছে: ডা. মোহাম্মদ তাহের

১৪ নভেম্বর ২০২৫ দুপুর ১২:২৬:০২

প্রধান উপদেষ্টাকে ৩ উপদেষ্টা মিসগাইড করছে: ডা. মোহাম্মদ তাহের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে তিনজন উপদেষ্টা মিসগাইড করছে এবং একটি দলের পক্ষে কাজ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

আজ ১৪ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতির উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের ওপর প্রতিক্রিয়া ব্যক্ত করে আন্দোলনরত ৮ দলের নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

Ad
Ad

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকার বুঝে হোক বা না বুঝে হোক; একটি দলের ফাঁদে পা দিয়ে সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে। এর আগেও দেখা গেছে, দলটির প্রতি দুর্বলতা ও আনুগত্য প্রকাশ করেছে সরকার। সেটা শুরু হয়েছিল, লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণার মধ্যে দিয়ে। অন্য দলগুলোর সঙ্গে আলোচনা না করেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সরকার। তাছাড়া বিভিন্ন সময় ওই দলটির দাবির প্রতি নমনীয় হওয়া। এতেই প্রমাণিত হয়, এই সরকার এখন আর নিরপেক্ষ নয়। একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলকে ক্ষমতায় আনার জন্য যেনতেন নির্বাচন আয়োজনের প্রচেষ্টা আছে।

Ad

তিনি বলেন, স্পষ্ট করে বলছি, প্রধান উপদেষ্টাকে নানাভাবে তিনজন উপদেষ্টা প্রভাবিত করছে। তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করছে। সরকার যাতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারে সেই অপচেষ্টা চালাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বরিশালে আ. লীগ নেতার মহড়া, এলাকাজুড়ে আতঙ্ক
বরিশালে আ. লীগ নেতার মহড়া, এলাকাজুড়ে আতঙ্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৮:৩৬


আমরা দুর্নীতি প্রশ্রয় দেইনি, দেব না: মির্জা ফখরুল
আমরা দুর্নীতি প্রশ্রয় দেইনি, দেব না: মির্জা ফখরুল
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪২:০১



উল্লাপাড়া ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
উল্লাপাড়া ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০০:১৫


Follow Us