• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:০৩:৫৩ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

যমুনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে নৌকাসহ আটক ৫

৩ জুন ২০২৬ রাত ০৮:০৫:০৯

যমুনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে নৌকাসহ আটক ৫

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কুকাদাইর এলাকায় যমুনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে নৌকাসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের ভূঞাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

৩ জুন বুধবার ভোরে উপজেলার কুকাদাইর এলাকার যমুনা নদী সংলগ্ন কালা সড়কের কাছ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, গাজীপুর জেলার আ. রশিদের ছেলে মো. রুবেল (৩৯), মৃত কালু মিয়ার ছেলে মো. ইব্রাহীম (২১), মৃত আব্দুল মালেকের ছেলে মো. ছাত্তার (৩০), টাঙ্গাইল সদর উপজেলার ধরেরবাড়ী গ্রামের আদম আলীর ছেলে হুমায়ুন (৩৫) এবং ভূঞাপুর উপজেলার মেঘারপটল গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো. মিলন (২৮)।

আরও পড়ুন

নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে মঙ্গলবার

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে যমুনা নদীতে একটি নৌকায় করে তাদের চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা একটি ডাকাত দলের সদস্য বলে সন্দেহ হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, এসব অস্ত্র ব্যবহার করে তারা নদীপথে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের হেফাজতে নেয়।

কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মঞ্জুরুল ইসলাম বলেন, ভোরের দিকে কুকাদাইর এলাকায় পাঁচজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়রা তাদের আটক করে। পরে পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসি। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিরা একটি ডাকাত দলের সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:৩১:৪৯



মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০